মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। বিক্ষোভ শুরু হয় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে, সকাল সাড়ে ৯টার দিকে তা নাওজোড়ে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ ও স্থানীয় পুলিশ অবস্থান নিয়েছে। গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, জেলায় ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গত কয়েক দিন ধরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে। এসব ঘটনায় কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় তিনটি মামলা হয়েছে বলে জানা গেছে।





💬 মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই।