সোমবার (২ নভেম্বর) সকাল সাতটা থেকে কাজে যোগ না দিয়ে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকার পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকায় মহাসড়কের ওপর কাঠের গুঁড়ি ও আবর্জনায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া জানিয়েছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, সঙ্গে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের পরও সোমবারের এই বিক্ষোভ চলেছে।





💬 Comments
No comments yet.